প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে দৃষ্টিহীন নূরজাহান বেগমের স্বপ্নপূরণ

বয়সের ভারে ন্যূব্জ নূরজাহান বেগম। চোখেও দেখতে পান না। তবে দীর্ঘদিনের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে এক নজর দেখার, তাঁর সঙ্গে কথা বলার। কিন্তু তিনি যে দৃষ্টিহীন।

আজ শনিবার (৩০ মে) নূরজাহান বেগমের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তাঁর উপস্থিতি। কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব কথা জানিয়ে বলেন, স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। এই আয়োজনেই প্রধানমন্ত্রীর সঙ্গে নূরজাহান বেগমের সাক্ষাতের সুযোগ হয়। এ সময় আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

নূরজাহান বেগমের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *