পুলিশের বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ১০০

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এক দিনে ১০০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার (৫ মে) মিরপুর, যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট তিন থানা।

আজ বুধবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন একাধিক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে তিনজন চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করে। যাত্রাবাড়ী থানা পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করে। মুগদা থানা পুলিশ গ্রেপ্তার করে বাকি ২২ জনকে।

মিরপুর এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মোহাইমিনুল ইসলাম (৩০), মো. তৌফিক আজম (২১), রিফাত হোসেন (২২), নাঈম (১৯), আবু রায়হান (২৫), বিপ্লব হোসেন রমজান (২৩), সারোয়ার খান (১৯), মো. আকাশ (২০), সানজিদ হোসেন শান্ত (২১), মোজাহিদুল ইসলাম (৩৩), পারভেজ আহমেদ (২৯), শামীম ইসলাম (২৫), রুহুল আমিন (২৫), রাসেল (২০), বিপ্লব (২৬), মুন্না (১৮), হাসিবুল হাসান (১৮), জোহান (২০), নূরনবী (৩০), রাজন (৩৬), মো. শেখ হাসিব  (২৩), মো. রবিন হোসেন (২৮), মো. সামিউল সিয়াম (২০), মো. ফুয়াদ (২৫), মো. রবিউল ইসলাম (২৭), মাতিন রানা (২৬), মো. শেখ আব্দুল আরাফ (২৬), শাফিন সাঈদ (২৩), বিল্লাল (২৬), মো. আদনান, মো. পারভেজ (৩০), অয়ন (২৪), সিয়াম আহম্মেদ (২০), জুবায়ের হাসান কাব্য (২১), অমিত সরকার (২৬), মো. নয়ন (৩২), মো. ইমতিয়াজ (১৯), আজমীর হোসাইন (২৬), মো. ইসমাইল হোসেন জীবন (১৮), মো. শাকিল (১৯), মো. আশরাফুল (১৯), মো. আলীউল ইসলাম, মো. নাসিফ ফুয়াদ (২৪), হৃদয় জয়ধর (২০), জুরান চাকমা (২৬), মো. সাব্বির আহমেদ (৩০), মো. টুলটুল (২৫), মো. জামাল (৩০), মো. সুজন (৩৮), মো. জিসান (২০), মিরাজ উজ জামান সরকার (২৮), মো. শামীম আহমেদ (৩৮), মো. জুয়েল আহমেদ প্রাপ্ত (১৮) ও মো. আলফারাবি ইসলাম (২০)।

যাত্রাবাড়ী এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন—মো. হাছান (২৭), মো. ছোট বাবু, শাহরিয়ার হোসেন (২৩), মনির হোসেন ওরফে হিরো (৪০), মেহেদী হাসান (২৪), আল আমিন (২৯), রুবেল (৩৭), মো. রানা হাসান (২৪), মো. রাসেল, শাহরিয়ার হোসেন (২৩), মো. জাহিদুল ইসলাম ওরফে হীরন (৩৮), জাহিদ (২৭), আলতাফ হোসেন (২৬), মো. রায়হান (৪২), মো. সাইফুল সরদার (২৮), মো. রানা (২৪), মো. মইনুদ্দিন (২৪), মো. রিয়াদ (৪০), আব্দুল্লাহ আ. নুর (২৮), মো. শারিয়ার হোসেন (২৩), মো. সালমান (১৯), মো. আনোয়ার হোসেন ওরফে সাগর (৪৭), আশরাফুল ইসলাম শাওন (৪২) ও মেহেদী হাসান (২৪)।

এ ছাড়া মুগদা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফুরকান (৪১), মো. সাকিব হোসেন (২৮), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান আল সোহান (২৬), মো. আরমান (২১), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. তানভীর (২২), মো. রাজন, মো. রানা (২৮), মো. নাছির (২৯), অজিত (৩৫), মো. অনিক (১৯), কাগজ ইসলাম (১৯), মো. কবির (২০), মো. জাহিদ (২১), মো. সোহেল রানা (৩৮), মো. বাবুল (৩৫), মো. ইমরান, মোছা. মুক্তা আরা পারভীন (৪৫), মোছা. জারিন তাসনিমা (২১), মো. শিহাব (২১) ও সাহেদ হোসেন শান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *