পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি বাজার এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- খয়েরবাড়ি বাজার এলাকার শাহিন আলমের মেয়ে সাবিয়া (৫) ও তার ভাই সিয়াম (৪)।

এলাকাবাসী জানান, সকালে দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে স্থানীয়রা নিশ্চিত হন, তারা মারা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *