রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত মঙ্গলবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—মো. মধু মিয়া (৪৭), আদম আলী (৭০), গোলাম আজম সৈকত (৪৫), রাব্বি সরদার (১৮), হৃদয় (৩৫), মো. ইয়ামিন ওরফে আকাশ (২০), মো. আব্দুল হামিদ (৩৮), মো. সোহেল মিয়া (২৫), মো. নাহিরুল ইসলাম (১৮), এমডি মিনহাজ খান (১৯), মো. শাকিল (২৫), মো. মামুন (৩৬), মো. শফিকুল ইসলাম (৪১), মো. কামাল হোসেন (৩০), মো. আকবর হোসেন সোহেল (২৮), মোশারফ বয়াতী (২২), কাজী সাইফুজ্জামান জিয়া (৪৭), হাশেম আলী (৪৫) ও আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশু।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি তিনজন, পরোয়ানাভুক্ত একজন ও মোবাইল কোর্টের আসামি ১৫ জন। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।