ন্যাটোর সম্মেলন এবং ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়ানোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।
মঙ্গলবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
মস্কোর অভিযোগ, ন্যাটো রাশিয়াকে ট্রান্সআটলান্টিক নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদি হুমকি হিসেবে চিহ্নিত করছে। একই সঙ্গে ইউক্রেনকে ১৪০ বিলিয়ন ইউরো (প্রায় ১৬০ বিলিয়ন ডলার) সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা এবং ন্যাটোর বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েও আপত্তি জানিয়েছে দেশটি।
রাশিয়ার মতে, এসব পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠায় সহায়ক নয়; বরং ইউক্রেনের সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে।এদিকে ন্যাটোর ভবিষ্যৎ এবং রাশিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের দিকেও নজর রাখছে মস্কো। সম্মেলনের আগে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। রাশিয়ার দাবি, ন্যাটোর অভ্যন্তরীণ মতপার্থক্য তাদের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করছে।
এসএন/পিডিকে