নেচে-গেয়ে-বিষাদে বিদায়, নৌকায় চেপে স্বামীর ঘরে ফিরছেন দুর্গা

বুধবার (২১ অক্টোবর) বিকেলের সোনারোদে আলোকিত দেবী দুর্গার প্রতিমা পৌঁছাতে শুরু করে বুড়িগঙ্গা তীরের বিনা স্মৃতি স্লান ঘাটে। ঢাকার বিভিন্ন মন্দিরের প্রতিমা এসে জড়ো হতে থাকে এই ঘাটে। সর্বজনীন পূজা আয়োজন পরিষদই রাজধানীর কেন্দ্রীয় বিসর্জন ঘাটের ব্যবস্থা করে আসছে।

একে একে নির্ধারিত নৌকায় চড়ে বুড়িগঙ্গার ঠিক মাঝখানে দেবীকে নিয়ে যান ভক্তরা। সমস্বরে জয় দুর্গা মা ধ্বনিতে উল্লাস করতে করতেই বিসর্জন জানায় দেবীকে। এবার নৌকায় চড়ে স্বামীর ঘরে ফিরছেন দুর্গা।

নদীর পাড়ে দাঁড়িয়ে অনেকেই বিদায় জানায় মহামায়া বিজয়াকে। সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা, পবরর্তী বছর আবারও মা দূর্গা আসবেন, আবারও জীবনের আনন্দে সাজাবেন বিশ্বকে, বিনাশ করবেন সকল অপশক্তির।

সময় যতই গড়ায় প্রতিমা নিয়ে ভক্তদের আগমন বাড়তে থাকে। দলগত প্রচেষ্টায় বিশাল সব প্রতিমাকে ঘাটে নামানো, নৌকায় তোলা আর মাঝ নদীতে বিসর্জন।

পুরো আয়োজনকে নির্বিঘ্ন রাখতে পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সদস্যদের তৎপরতায় পূণ্যার্থীদেরকে খুশি দেখা যায়। সবার প্রত্যাশা প্রতি বছর এমন উৎসাহ উদ্দীপনায় আয়োজিত হবে দুর্গা পূজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *