নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের অস্থায়ী কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিরাপত্তা শঙ্কায় রাজধানীর মতিঝিলে হোটেল পারাবাতের গ্যারেজে থাকা নিজের অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২৬ মে) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে লিখেছেন, “সকল সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫তলায় পরিচালিত হবে। ঢাকা-০৮ এর সর্বস্তরের জনগণ এবং বাংলাদেশের সকল ভালোবাসার মানুষকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে।”

তিনি আরো লিখেন, “আমাদের পথচলা অব্যাহত থাকবে, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী সতর্কবার্তা দিয়ে লিখেছেন, “কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। সকলকে অনুরোধ করা হচ্ছে, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন।”

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *