নারী ব্যবসায়ীকে চেতনানাশক খাইয়ে গণধর্ষণের অভিযোগ

ব্যবসার কাজে পাকিস্তানে এসে গণধর্ষণের শিকার হয়েছেন আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণী ব্যবসায়ী। এ ঘটনায় তিন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে লাহোরের ডিফেন্স-সি থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভুক্তভোগী ওই তরুণী পুলিশকে জানান, ব্যবসায়িক কাজে লাহোরে এসে তিনি রাইউইন্ড রোড এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন। সম্প্রতি দুজন স্থানীয় নারী নৈশভোজের কথা বলে তাকে একটি ক্যাফেতে নিয়ে যান। সেখানে তাদের সঙ্গে তিন পুরুষ যুক্ত হন। ভুক্তভোগী নারী তাদের মুখ চেনার কথা নিশ্চিত করেছেন।

পরবর্তীতে ওই তিন পুরুষ তাদের গাড়িতে করে একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে সবাই মিলে মদ্যপান করেন। ওই তরুণীকে চেতনানাশক মেশানো পানীয় খাইয়ে অচেতন করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, অচেতন অবস্থায় ওই তিন পুরুষ তাকে গণধর্ষণ করে এবং পরদিন দুপুর ২টা পর্যন্ত ফ্ল্যাটে আটকে রাখে।

পরবর্তীতে অভিযুক্তরা তাকে গাজী ইন্টারচেঞ্জের কাছে ফেলে রেখে পালিয়ে যায়। একই সঙ্গে তারা তার ব্যবহৃত আইফোন ও অন্যান্য মালামালও ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী ওই বিদেশি নাগরিকের আবেদনের ভিত্তিতে লাহোরের ডিফেন্স-সি থানা পুলিশ মামলা দায়ের করে অপরাধীদের শনাক্তে অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *