১১ দলীয় নির্বাচনি ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক চলছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে লিয়াজোঁ কমিটির বৈঠক চলছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
যেখানে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সম্বনয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদের নেতৃত্বে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্যনা শীর্ষ নেতারা।