তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় নরসিংদীর প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 

ঈদের নামাজ শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আজকের এ খুশির দিনেও বেদনার খবর হলো গতকাল বুধবার (২৭ মে) মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটতে পারে। যা বেদনাদায়ক। আমি অন্য একটি হাসপাতাল পরিদর্শনের সময় মর্মান্তিক এ খবরটি পাই। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেয়ে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে হাসপাতালটির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *