ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সাময়িকভাবে আকাশ মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১ মিলিমিটার।
আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে।