ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি আজ শনিবার (২২ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সেদিন থেকে আসনটি শূন্য হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

তিনি বলেন, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *