ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার দুধপাতিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলে চড়ে দুই যুবক রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) নিহত দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *