রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ সোমবার (১৫ জুন) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিয়াজ মেহেদী জানান, ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ৭৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৯টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৯২টি সিএনজিচালিত অটোরিকশা ও ২২১টি মোটরসাইকেলসহ মোট ৪৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ১৯টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৭৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজিচালিত অটোরিকশা, ২১১টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৯২টি মোটরসাইকেলসহ মোট ৪২৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২০ টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।
নিয়াজ মেহেদী আরও জানান, গতকাল রোববার (১৪ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।