টেস্ট-ওয়ানডের হতাশা ভুলে নতুন লড়াইয়ে বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডে সিরিজের হতাশা পেছনে ফেলে এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আজ। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে। খেলা দেখা যাবে সরাসরি টি স্পোর্টস, নাগরিক টিভিতে।

জিম্বাবুয়ে সফরটি এখন পর্যন্ত বাংলাদেশের জন্য কঠিন সময়ই বয়ে এনেছে। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও পরাজয়ের মুখ দেখতে হয়েছে টাইগারদের। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়ে সফরে কিছুটা স্বস্তি এবং আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে। আগের দুই ফরম্যাটের ব্যর্থতা কাটিয়ে সংক্ষিপ্ত সংস্করণে জয়ের ধারায় ফেরাই এখন দলের প্রধান লক্ষ্য।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের জয় বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকভাবে উজ্জীবিত করবে। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে তরুণদের উদ্যম ও অভিজ্ঞদের পরিপক্বতার সমন্বয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজের সূচি

ম্যাচ তারিখ বাংলাদেশ সময় ভেন্যু

প্রথম টি-টোয়েন্টি ১৫ জুলাই বিকাল ৪:৩০ কুইন্স স্পোর্টস ক্লাব

দ্বিতীয় টি-টোয়েন্টি ১৭ জুলাই বিকাল ৪:৩০ কুইন্স স্পোর্টস ক্লাব

তৃতীয় টি-টোয়েন্টি ১৯ জুলাই বিকাল ৪:৩০ কুইন্স স্পোর্টস ক্লাব

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *