টেইলর–কেলসির গোপন বিয়ে ঘিরে তোলপাড়

বিশ্বজুড়ে আলোচনায় মার্কিন পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে নতুন গুঞ্জন তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিনোদনমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, এই তারকা যুগল নাকি ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও সীমিত কয়েকজন বন্ধুর উপস্থিতিতে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যদিও বিয়ের নির্দিষ্ট সময় ও স্থান নিয়ে এখনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আয়োজন ছিল অত্যন্ত ব্যক্তিগত এবং গোপনীয়। দুই তারকার ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতেই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে দাবি করা হচ্ছে। তবে টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি—কেউই এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। ভক্তদের একাংশ এই ঘটনাকে তাদের দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি হিসেবে দেখছেন, আবার অনেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বড় পরিসরে আরও একটি উদযাপনের প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে। সেখানে বিনোদন ও ক্রীড়া জগতের বহু তারকার উপস্থিতির সম্ভাবনার কথা জানা গেছে। আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

গত বছর বাগদানের পর থেকেই এই তারকা যুগলের সম্পর্ক বিশ্বমিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গোপন বিয়ের এই খবর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *