ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৮

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে শাপলা পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টার দিকে বারবাজার হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে যশোর থেকে যাত্রী নিয়ে শাপলা পরিবহণের বাসটি কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বারবাজার হাইওয়ে থানার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে বাসটি সম্পূর্ণ উল্টে না যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলেও ভাগ্যক্রমে উল্টে যায়নি। যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। আহত যাত্রীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *