ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে যুবকের মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলায় সাপের কামড়ে মানিক হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে পাকা সড়কে ওঠার সময় তাকে বিষধর সাপে কামড় দেয়। নিহত মানিক উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামের মৃত মংলার ছেলে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, সন্ধ্যায় জমিতে কাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন মানিক। তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত আধুনিক হাসপাতালে না নিয়ে পাশের জয়পুরহাটের আক্কেলপুর এলাকার এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান। কিন্তু চিকিৎসার নামে সময়ক্ষেপণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে অবস্থা বেসামাল দেখে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্বজনেরা এরই মধ্যে মরদেহ দাফন সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *