জেট ফুয়েলের দাম লিটারে কমেছে ২০ টাকা

উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) অভ্যন্তরীণ রুটে ১৫০ দশমিক ২১ টাকা থেকে কমিয়ে ১৩০ দশমিক ৯৯ টাকা এবং আন্তর্জাতিক রুটের জন্য ৯৫ সেন্ট থেকে কমিয়ে ৮৫ সেন্ট নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) নতুন দরের আদেশ ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে। সর্বশেষ ৭ জুন লিটার প্রতি ১৫ টাকা করে দাম কমানো হয়। এর আগে ২৩ মে জেট ফুয়েলের দাম কমানো হয়।

২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগে পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে। তবে একই মাসে একাধিক দফায় দাম সমন্বয়ের রেকর্ড রয়েছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *