জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রাণের অধিকার : শহীদ জাবিরের মা

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রাণের অধিকার। আমি জাতীয় সংসদে জুলাই শহীদদের প্রতিনিধি হয়ে এসব কথা বলতে চাই। বলে যাবো।

আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। 

রোকেয়া বেগম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রাণের অধিকার। আমি সংসদে আমাদের ১৪০০ জুলাই যোদ্ধাদের কথা তুলে ধরবো, আমি ৩০ হাজার জুলাই আহতদের কথা সংসদে তুলে ধরবো। 

সমাবেশে তিনি জামায়াত আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান আমাকে সংসদে পাঠিয়েছেন জুলাই যোদ্ধাদের হয়ে কথা বলতে, জুলাই শহীদদের কথা বলতে। আমি তার প্রতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *