বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
আজ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক করে শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতাকর্মীরা। এরপর নেতাকর্মীদের নিয়ে সমাধি এলাকা পরিচ্ছন্ন করতে নেমে পড়েন ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এ ছাড়া সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করে ছাত্রদল। সেই সঙ্গে সারা দেশে বিএনপির সব শহীদের কবর জিয়ারতের পাশাপাশি গুম, খুন ও পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নেতাকর্মীরা।