একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস গ্রাউন্ডে আজ রোববার (২৮ জুন) টস জিতেছে স্বাগতিকরা। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা বলেন, ‘আমরা বোলিং বেছে নিয়েছি, কারণ উইকেট দেখে ভালো মানে হচ্ছে। উইকেটে ঘাস আছে। এখানকার পরিবেশ সম্পর্কে খুব ভালো করে জানি আমরা। কোনো চাপ নিতে চাই না।’
টস হেরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরাও বোলিং নিতে চাইতাম। কিন্তু, এটা এখন ম্যাটার করে না। প্রথম দুই ঘণ্টা ভালো ব্যাটিং করতে হবে। এটি নতুন ম্যাচ, নতুন কন্ডিশন। জিততে পারলে আত্মবিশ্বাস পাব।’
ক্রিকেটীয় শক্তিতে জিম্বাবুয়েকে পেছনে ফেলেছে বাংলাদেশ। সাম্প্রতিক দিনগুলোতে পার্থক্য আরও স্পষ্ট হয়েছে। ছন্দে আছে বাংলাদেশ। ছন্দ নিয়ে জিম্বাবুয়ে সফরে গেছে দলটি। সেরাটা দেওয়ার ব্যাপারে আশাবাদী শান্তরা।