জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় যেসব শাস্তি পেতে পারেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : এএফপি

নেশন্স লিগের মাঝপথেই টালমাটাল অবস্থায় পর্তুগাল ফুটবল দল। নরওয়ের বিপক্ষে ম্যাচের পর থেকেই কোচের সঙ্গে টানাপোড়েন শুরু হয় পর্তুগাল কোচ জর্জ জেসুসের সঙ্গে।  বোর্ড সভাপতিসহ আলোচনায় বসেও সেটির সমাধান হয়নি। পরবর্তীতে পর্তুগালের ক্যাম্প ছেড়েছেন রোনালদো।

ক্যাম্প ছাড়ার কারণে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন রোনালদো। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, অন্ততত ছয় মাসের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন সিআরসেভেন।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, রোনালদোর এই ক্যাম্প ছাড়া যদি অহেতুক বা অন্যায্য বলে প্রমাণিত হয়। তবে রোনালদোকে ১ থেকে ৬ মাসের নিষেধাজ্ঞা এবং সেই সঙ্গে আর্থিক জরিমানাও করা হতে পারে।

পতুর্গাল ফুটবল ফেডারেশনের শৃঙ্খখিলাবিধিতে উল্লেখ আছে, ‘আইনগতভাবে ডাক পাওয়ার পর কোনো খেলোয়াড় যৌক্তিক কারণ ছাড়া ক্যাম্প ছেড়ে গেলে কিংবা কোনো অনুশীলন সেশন, ম্যাচ বা জাতীয় দলের যেকোনো কার্যক্রম, যা পর্তুগিজ ফুটবল ফেডারেশন বা পর্তুগালের ক্রীড়া প্রতিনিধিত্বের সঙ্গে সম্পর্কিত, তাতে অংশ নিতে ব্যর্থ হলে তাকে ১ থেকে ৬ মাসের নিষেধাজ্ঞায় দণ্ডিত করা হবে। এছাড়া খেলোয়াড় যদি পেশাদার হন, তবে তাকে ৫ থেকে ১০ অ্যাকাউন্টিং ইউনিট জরিমানা করা হবে।’

প্রতি অ্যাকাউন্টিং ইউনিটের মান ১০২ ইউরো নির্ধারিত থাকায় এই সম্ভাব্য জরিমানার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০০ থেকে এক হাজার ইউরো।

গতকাল বুধবার সন্ধ্যায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে যে, রোনালদো ক্যাম্প ছেড়েছেন। তবে তার এই সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করেনি তারা। ফেডারেশন জানিয়েছে, ডেনমার্ক ও নরওয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই চলবে এবং তালিকায় থাকা বাকি ২৪ জন খেলোয়াড় এতে যুক্ত থাকবেন।

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘পুরো প্রতিনিধি দল জাতীয় দলের আসন্ন প্রতিশ্রুতির দিকে এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে পূর্ণ মনোযোগ ধরে রাখছে।’

অন্যদিকে, রোনালদো তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে একটি বার্তা দিয়ে উপযুক্ত সময়ে তার ক্যাম্প ছেড়ে যাওয়ার আসল কারণ প্রকাশ করবেন বলে জানিয়েছেন।

পর্তুগাল অধিনায়ক লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যথাসময়ে আমি সব পর্তুগিজদের কাছে সেই কারণের সত্যতা তুলে ধরব, যা আমাকে এই জাতীয় দল ছাড়তে বাধ্য করেছে—যে দলের জন্য আমি সবসময় নিজের সবটুকু বিলিয়ে দিয়েছি।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *