জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় সংগঠনের কমিটি পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটিতে অধ্যাপক ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সংগঠনের সহ-প্রচার সম্পাদক রাশেদ উল হক সরকার জানান, রাজধানীর বনানীর ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটোরিয়ামে জরুরি সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। গঠনতন্ত্র অনুমোদনের পর বর্তমান কমিটি পুনর্গঠন করা হয়। এতে পূর্বের দায়িত্বশীল সদস্যদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টনের পাশাপাশি সংগঠনের কার্যক্রমে গতি আনতে নতুন সক্রিয় সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়।

এ ছাড়া, সংগঠনের সাধারণ সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে সদস্য নিবন্ধন ফরম উন্মুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *