ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে জমজমাট ও বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপ সেরার এই লড়াইয়ের ২০২৬-২৭ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে। মোনাকোর বিখ্যাত গ্রিমালদি ফোরামে নির্ধারণ হয়েছে দলগুলোর গ্রুপ পর্বের ভাগ্য। ড্রয়ে কিছুটা কঠিন গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ।
শিরোপা পুনরুদ্ধারের মিশনে শুরুতেই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ড্রয়ে লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে আর্সেনাল ও ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষস্থানীয় দলগুলো।
লিগ পর্বে ইউরোপের ছয়টি লিগের চ্যাম্পিয়ন দলকে পেয়েছে রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রতিপক্ষ ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ডাচ লিগ জয়ী পিএসভি আইন্দহোভেন, অস্ট্রিয়ার লিগ চ্যাম্পিয়ন এলএএসকে ও জার্মানির আরবি লাইপজিগ। অর্থাৎ ঘরের মাঠের চারটি ম্যাচের তিনটিতেই তাদের লড়তে হবে বিভিন্ন দেশের লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে।
অন্যদিকে, রিয়ালকে অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনাল, ইউক্রেইনের শাখতার দোনেৎস্ক, গ্রিসের এইকে এথেন্স ও ইতালির ক্লাব রোমার মাঠে।
এদিকে, বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির প্রাথমিক পর্বের লড়াইটাও সহজ হচ্ছে না। ফরাসি জায়ান্টদের সামনে প্রতিপক্ষ হিসেবে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংলিশ পাওয়ারহাউস ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হওয়ার পাশাপাশি সিটির মাঠে গিয়ে ম্যাচ খেলতে হবে লুইস এনরিকের দলকে।
অন্যদিকে, বার্সেলোনাও বেশ শক্ত প্রতিপক্ষ পেয়েছে। নিজেদের মাঠ কাম্প ন্যূয়ে তারা লড়বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। পাশাপাশি ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষেও মাঠে নামবে কাতালানরা।
গতবারের রানার্সআপ আর্সেনালকে লিগ পর্বে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ছাড়াও বরুশিয়া ডর্টমুন্ড ও লিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলবে গানাররা। আর অ্যাওয়ে ম্যাচে তাদের খেলতে হবে বায়ার্ন মিউনিখ, রিয়াল বেতিস ও নাপোলির মতো কঠিন প্রতিপক্ষের মাঠে।
আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের প্রথম লেগের ম্যাচগুলো। দীর্ঘ লড়াই শেষে আগামী বছরের ২৭ জানুয়ারি লিগ পর্বের শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। আর জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনের আতলেতিকো মাদ্রিদের পরিচিত হোম ভেন্যু মেত্রোপলিতানো স্টেডিয়ামে।
কারা প্রতিপক্ষ হিসেবে পেল কাদের?
পট-১ : পিএসজি :হোম ম্যাচ : বার্সেলোনা, রোমা, গালাতাসারাই, স্লোভান ব্রাতিস্লাভা। অ্যাওয়ে ম্যাচ : ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ভিয়ারেয়াল, কোমো
পট-২ : বায়ার্ন মিউনিখ : হোম ম্যাচ : আর্সেনাল, রিয়াল বেতিস, বোদো/গ্লিম্ট, স্লাভিয়া প্রাগ। অ্যাওয়ে ম্যাচ : আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিল, ভাইকিং
পট-৩ : রিয়াল মাদ্রিদ : হোম ম্যাচ : ইন্টার মিলান, পিএসভি, লাইপজিগ, এলএএসকে। অ্যাওয়ে ম্যাচ : আর্সেনাল, রোমা, শাখতার দোনেৎস্ক, এইকে এথেন্স
পট-৪ : লিভারপুল : হোম ম্যাচ : আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, ভিয়ারেয়াল, লঁস। অ্যাওয়ে ম্যাচ : ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, ফেনেরবাচ, এলএএসকে
পট- ৫ ইন্টার মিলান : হোম ম্যাচ : লিঁভারপুল, ক্লাব ব্রুজ, শাখতার দোনেৎস্ক, স্টুটগার্ট। অ্যাওয়ে ম্যাচ : রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, ফাইনর্ট, স্লোভান ব্রাতিস্লাভা
পট- ৬ ম্যানচেস্টার সিটি : হোম ম্যাচ : পিএসজি, স্পোর্তিং, নাপোলি, এইকে এথেন্স। অ্যাওয়ে ম্যাচ : বার্সেলোনা, পোর্তো, লাইপজিগ, লঁস
পট-৭ আর্সেনাল : হোম ম্যাচ : রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, লিল, সাবাহ। অ্যাওয়ে ম্যাচ : বায়ার্ন মিউনিখ, রেয়াল বেতিস, নাপোলি, স্লাভিয়া প্রাগ
পট- ৮ বার্সেলোনা : হোম ম্যাচ : ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ফাইনর্ট, কোমো। অ্যাওয়ে ম্যাচ : পিএসজি, স্পোর্টিং ক্লাব, গালাতাসারাই, সাবাহ
পট-৯ আতলেতিকো মাদ্রিদ : হোম ম্যাচ : বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, ফেনেরবাচ, ভাইকিং। অ্যাওয়ে ম্যাচ : লিভারপুল, পিএসভি, বোদো/গ্লিম্ট, স্টুটগার্ট