চলতি মাসেই ‘প্রবাসী কার্ড’ চালু হবে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

চলতি মাসের শেষদিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, এটিএম কার্ডের মতো এই কার্ড দিয়ে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণেও সুবিধা পাবেন প্রবাসীরা।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসী কার্ডটি ব্যবহার করে প্রবাসীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও অগ্রাধিকার পাবেন।

জেলা ছাত্র অধিকার পরিষদের এ অনুষ্ঠান উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।

সভাপতিত্ব করেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু।

সবশেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *