ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নুসরাতের মুখে—‘গল্প এখনও শেষ হয়নি’

জীবন যে কত দ্রুত বদলে যেতে পারে, তা যেন নতুন করে টের পেলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। কাজের সূত্রে বালিতে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে চিড় ধরে।

পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তৎক্ষণাৎ তাকে বালি থেকে বিমানে মুম্বাইয়ে এনে মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

ধাক্কা সামলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানালার পাশে রাখা নিজের হুইলচেয়ার ও সূর্যাস্তের একটি ছবি শেয়ার করে নুসরাত লিখেছেন, ‘সারা জীবন সূর্যাস্তের পেছনে ছুটেছি, আর হঠাৎ করেই বদলে গেল দৃষ্টিভঙ্গি। তবে বন্ধু, গল্প কিন্তু এখনও শেষ হয়নি!’

হঠাৎ ছন্দপতন ঘটলেও কঠিন সময়ে ইতিবাচক মনোভাব ধরে রেখে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *