গাইবান্ধায় পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে লাইজু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) সকালে স্থানীয়রা পরিত্যক্ত ফ্লাওয়ার মিলে মরদেহটি পড়ে থাকতে দেখে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত লাইজু উপজেলার কামারদহ ইউনিয়নের ফেলুকাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার, সেকেন্ড অফিসার মীর কায়েশ এবং এসআই আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *