গাইবান্ধায় দুদকের গণশুনানি কাল

দুর্নীতি বিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থাগুলোতে সেবার মানের উন্নয়ন, সেবাগ্রহিতাদের হয়রানি রোধ এবং সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধায় দুদকের শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে রংপুর সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত দুদকের ১৯৩তম গণশুনানি অনুষ্ঠিত হবে। দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম। এ ছাড়া এতে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসন ও মহাপরিচালক মো মোতাহার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগগুলো জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এ গণশুনানির মূল অভিপ্রায়।

গণশুনানিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছে। এ গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে। গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এ জেলার সব নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *