স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশের দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। এমনকি ঘাস থেকেও কীভাবে উপকার পাওয়া যায়, সে বিষয়েও তিনি চিন্তা করছেন। গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।