ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম : জামায়াত আমির

ডারউইনে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ এবং নিখুঁত পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ দলের এমন ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ দলের জয়ের সঙ্গে সঙ্গে নিজের অফিসিয়াল ফেসবুকে এক স্ট্যাটাসে বিরোধীদলীয় নেতা লিখেন, ডারউইন টেস্টে বাংলাদেশের ইতিহাস গড়া বিজয়! ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম!  

উল্লেখ্য, ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

ম্যাচের চতুর্থ ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ৫৭ রান। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে কোনো রকম চাপ না দেখিয়ে সেই রান তুলে নেয় বাংলাদেশ। মুমিনুল হক অপরাজিত থাকেন ৩০ রানে, আর সাদমান ইসলাম অপরাজিত থাকেন ২৫ রানে। বোলারদের দারুণ পারফরম্যান্সের পর ব্যাটারদের দায়িত্বশীলতায় ৯ উইকেটের জয় নিশ্চিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *