এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াবে নারী এশিয়া কাপ। এরপরই আবার জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। এই দুটি টুর্নামেন্টেই অংশ নিবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইতোমধ্যে সেজন্য দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াডে ছিলেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তবে এই দুটি টুর্নামেন্টের একটিতেও অংশ গ্রহণ করা হচ্ছে না তার। জানা গেছে, চোটের কারণে এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন তৃষ্ণা।

কয়েক দিন আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তৃষ্ণা। ব্যথা না কমায় স্ক্যান করানোর পর তার চোটের তীব্রতা ধরা পড়ে। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, টিআর-২ চোট পেয়েছেন এই টাইগ্রেস পেসার।

চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হয়ে উঠতে তার অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। যে কারণে আসন্ন এশিয়া কাপ তো বটেই, এশিয়ান গেমসেও তার খেলা একরকম অনিশ্চিত। এই বাঁহাতি পেসারের বিকল্প হিসেবে স্কোয়াডে কে জায়গা পাবেন, তা নিয়ে এখন চলছে জোর আলোচনা।

এদিকে, আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসছে নারী এশিয়া কাপের আসর। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে লড়বে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।

আসরে নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক আমিরাতের বিরুদ্ধে মাঠে নামবে টাইগ্রেসরা। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল জায়গা করে নেবে শেষ চারে।

আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সবগুলো ম্যাচই ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এশিয়া কাপের মিশণ শেষ করেই জাপানে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে অংশ নেবে দল। র‍্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকায় এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ। আগামী ১৭ সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবে তারা। এই ম্যাচে জিতলে সেমিফাইনালে শক্তিশালী ভারত বা স্বাগতিক জাপানের মুখোমুখি হতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে।

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন মেধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *