এনসিপিতে যোগ দিল ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর প্রায় চার হাজার সদস্য। আজ মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় নতুন সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হান্নান মাসউদ।

‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর বিপুল সংখ্যক সদস্যের পাশাপাশি আজ দলটিতে আরও বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংস্কারক হাজী শরীয়তুল্লাহর সপ্তম বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন। এ ছাড়া সাবেক বিএনপি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম.ই.এইচ আরিফসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণিপেশার প্রতিনিধিরা এনসিপির পতাকাতলে শামিল হয়েছেন।

অনুষ্ঠানে এনসিপির নেতারা বলেন, তরুণ প্রজন্ম ও অভিজ্ঞ নাগরিকদের এই সমন্বয় দলটিকে আরও শক্তিশালী করবে এবং দেশের ক্রান্তিলগ্নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *