এজেন্টদের দিয়ে ভিসা-কনস্যুলার ফি বিদেশে পাঠানো যাবে

বিদেশি দূতাবাসের নির্ধারিত স্থানীয় এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করা ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (২২ জুন) ব্যাংকটি এ বিষয়ে এক সার্কুলার জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা বাংলাদেশি মুদ্রায় সংগ্রহ করা ভিসা ফি সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় বা নির্ধারিত ব্যাংক হিসাবের অনুকূলে বিদেশে প্রেরণ করতে পারবে।

তবে এই ফি বিদেশে প্রেরণের ক্ষেত্রে কিছু শর্ত বেধে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এইগুলো হলো—ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস নির্ধারিত হারে সংগ্রহ করতে হবে। দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংগ্রহ করতে হবে, যার সঙ্গে আবেদনকারী ফি আদায়ের বিস্তারিত বিবরণী সংযুক্ত থাকতে হবে। বিদেশে অর্থ প্রেরণের আগে প্রযোজ্য সব ধরনের কর যথাযথভাবে কর্তন ও পরিশোধ নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *