উয়েফা সুপার কাপে আজ মুখোমুখি পিএসজি-অ্যাস্টন ভিলা

উয়েফা সুপার কাপের লড়াইয়ে আজ মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ও ইউরোপা চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। অস্ট্রিয়ার সলজবুর্গের রেড বুল এরেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টায়।

চতুর্থ দল হিসেবে টানা দুটি উয়েফা সুপার কাপ জয়ের হাতছানি পিএসজির সামনে। এর আগে আয়াক্স, এসি মিলান ও রিয়াল এই কীর্তি গড়েছিল। গত বছর পেনাল্টি শুটআউটে টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসি জায়ান্টরা। ম্যাচটি জিতলে পিএসজি কোচ হিসেবে লুইস এনরিকে ১৩তম ট্রফি জিতবেন। এর আগে দুইবার সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছেন এনরিকে।

তবে অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি তিন উয়েফা সুপার কাপের সবকটিতেই হেরেছেন। মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে এমেরির কপালে ভাঁজ। দলের তিন নির্ভরযোগ্য তারকা– এমিলিয়ানো মার্তিনেজ, এজরি কনসা ও ওলি ওয়াটকিন্সকে ছাড়াই মাঠে নামতে হবে অ্যাস্টন ভিলাকে। 

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *