উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৩ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বাড্ডার ২১ নং ওয়ার্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৩ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গুদারা ঘাট থেকে শুরু হয়ে লিংক রোড হয়ে মধ্য বাড্ডাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি শেষ হয়।
র‍্যালিতে নেতৃত্ব দেন ২১ নং ওয়ার্ড বাড্ডা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাদল হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী বাবু। এ সময় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত ও তাদের জীবনমান উন্নয়নে সরকারের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *