ইসলামিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইন্দোনেশিয়া, দ্বিতীয় মালয়েশিয়া

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্ল্যাটফর্ম ইউনির‍্যাঙ্কের (ইউনির‍্যাঙ্ক) ২০২৬ সালের তালিকায় বিশ্বের শীর্ষ ইসলামিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম স্থান অর্জন করেছে ইন্দোনেশিয়ার ‘মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি অব সুমাত্রা উতারা’ (ইউএমএসইউ)। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া’ (আইআইইউএম)।

বিশ্বের ৪৩৮টি ইসলামিক প্রতিষ্ঠান নিয়ে প্রস্তুত করা এ তালিকাটি প্রচলিত কোনো একাডেমিক র‍্যাঙ্কিং নয়, বরং স্বাধীন ওয়েব ইন্টেলিজেন্স উৎসের ভিত্তিতে তৈরি একটি নন-একাডেমিক মেট্রিক র‍্যাঙ্কিং। এতে মূলত বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ওপর জোর দেওয়া হয়েছে।

প্রকাশিত শীর্ষ ১০-এর তালিকায় সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে ইন্দোনেশিয়া। প্রথম স্থানসহ মোট ৫টি আসন দখল করেছে দেশটি। ৩য় স্থানে মিসরের কায়রো ইউনিভার্সিটি, ৪র্থে জর্ডান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ৫ম মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি সুরাবায়া, ৬ষ্ঠ ইসলামিক ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়া, ৭ম মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি ইয়োগিয়াকার্তা, ৮ম মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি জাকার্তা, ৯ম মরক্কোর কাদি আয়াদ ইউনিভার্সিটি ও ১০ম স্থানে রয়েছে তুরস্কের সুলেইমান দেমিরেল ইউনিভার্সিটি।

মালয়েশিয়ার আইআইইউএম জাতীয় পর্যায়ের সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে ৭ম স্থানে থাকার পাশাপাশি এই বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করায় ইসলামি উচ্চশিক্ষায় দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী ও ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাব স্পষ্ট ফুটে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *