ইশরাককে সভাপতি করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইশরাক হোসেন। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি করা হয়েছে ইশরাক হোসেনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ড. কে এম আই মন্টিকে।

গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন ইশতিয়াক আজিজ উলফাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও গতিশীল করতে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে এস এম রিয়েল রোমানকে। এছাড়াও আরও ২০ জনকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আরও ১৩ জন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনটির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ২০২৫ সালের ২৪ নভেম্বর ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২০২৬ সালের ২৩ এপ্রিল তারিখে এই নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *