ঢাকা জেলা দায়রা জজ আদালত। ফাইল ছবি
সাভারের আশুলিয়ায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় আসামি রেজাউল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ২৭ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হুমায়ুন কবির এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাম মো. রেজাউল ইসলাম রংপুরের মিঠাপুকুর উপজেলার অভিরাম নুরপুর গ্রামের বাসিন্দা।
আদালতের বেঞ্চ সহকারী মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ২৮ মার্চ আশুলিয়ার বাসিন্দা ও পিতৃহারা এক স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন রেজাউল ইসলাম। ওই ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করলে রেজাউল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তিনি সেই ছাত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।
২০০৭ সালের ২ এপ্রিল সকালে রেজাউল ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে ধারালো শাবল দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই ছাত্রীর খালাতো ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
২০০৭ সালের ৪ জুলাই আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আ. আলিম রেজাউল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
sn/sks