আর্থিক খাত চাঙ্গা করতে শিল্পায়নমুখী বিনিয়োগে সরকার গুরুত্ব দিচ্ছে

আর্থিক খাত চাঙ্গা করতে শিল্পায়নমুখী বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের পরিকল্পনা আছে সরকারের, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) আন্তর্জাতিক সিম্পোজিয়ামে তিনি এসব বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে। তারপরেও শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সর্বজনীন সামাজিক সুরক্ষা কার্যক্রম চালিয়ে যেতে চায় সরকার।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরও জানান, ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা গেলে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমে আসবে। আর তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারলে জনশক্তি বোঝায় পরিণত হবে। শ্রমবাজারে নারীর আনুষ্ঠানিক অংশগ্রহণ বাড়ানো গেলে দারিদ্র্য কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *