বরিশালের বানারীপাড়ায় আউয়ার যুব সমাজ আয়োজিত আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৩১ মে) বিকেলে সৈয়দকাঠী ইউনিয়ন (আউয়ার) মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে ইন্দেরহাওলা যুব প্রগতি সংঘ বাংলাবাজার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুর খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি।
এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, সৈয়দকাঠি ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।