আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

আবাহনী লিমিটেডের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বিশিষ্ট ক্রীড়া সংগঠক আশিষ রায় চৌধুরীকে ক্লাবের প্রশাসন ইনচার্জ ও ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আবাহনী পরিচালনা পর্ষদ মনে করে, দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার অধিকারী আশিষ রায় চৌধুরী নতুন দায়িত্বে ক্লাবের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে ফুটবল বিভাগের সার্বিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সমন্বয়, পরিকল্পনা ও তদারকির মাধ্যমে আবাহনীর ফুটবল কার্যক্রমকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

নতুন দায়িত্বে তিনি ক্লাবের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ফুটবল কমিটির কার্যক্রম পরিচালনা, সংশ্লিষ্ট কর্মকর্তা, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় এবং ফুটবল বিভাগের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানে ভূমিকা রাখবেন।

আবাহনী পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করছে, আশিষ রায় চৌধুরীর অভিজ্ঞতা, দক্ষতা ও ক্রীড়ার প্রতি নিষ্ঠা ক্লাবের ঐতিহ্য ও গৌরবকে আরও সমৃদ্ধ করবে এবং আবাহনীর ফুটবলকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *