আজ যে দামে মিলবে এক ভরি স্বর্ণ

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে বেড়েছে দুই হাজার ২১৬ টাকা। সে হিসেবে আজ বৃহস্পতিবার (১৪ মে) বাড়তি দামে কিনতে হবে স্বর্ণ।

আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বেচাকেনা হবে।

সর্বশেষ গত বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বৃদ্ধি করেছিল।

বাজুস জানিয়েছিল, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।

গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *