‘অর্থনীতি গতিশীল করতে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সর্বোচ্চ অগ্রাধিকার সরকারের’

বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির বলেছেন, গ্যাস সংকট কাটিয়ে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

রোববার (২৮ জুন) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ভবনে আয়োজিত বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এছাড়াও, দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে শিল্প পার্কগুলোতে চলমান গ্যাস সংকট কাটাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের সংকট কাটাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং নীতিগত সহায়তা নিশ্চিতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্প পার্কগুলোতে গ্যাস সংকট কাটাতে সরকার কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে উদ্যোক্তাদের বিভিন্ন সংকট কাটাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিতে সরকার ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে।

তিনি বলেন, গত ১৭ বছরে নতুন উদ্যোক্তা খুব কম তৈরি হয়েছে। যার প্রভাবে দেশে তৈরি হয়েছে আয় বৈষম্য। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা ক্ষুদ্র উদ্যোক্তাদের আরও বেশি উৎসাহিত করার তাগিদ দেন। একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *