দেশের সব রাজনৈতিক দলকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ২০২৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে দলগুলোকে।
মঙ্গলবার (৭ জুলাই) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।ইসি কর্মকর্তা জানিয়েছেন, ৩১ জুলাই যেহেতু শুক্রবার সেক্ষেত্রে পরবর্তী প্রথম কার্যদিবস পর্যন্ত সময় পাবে দলগুলো। আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের তথ্য দিতে হয়।
নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দলগুলোকে আইনের বিষয়টি উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ৫৯টি দলকেই হিসাব দিতে হবে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ব্যয় এখনও ওয়েবসাইটে আপলোড করা হয়নি।
কেন আপলোড করা হয়নি-জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এটা ওয়বেসাইটে আপলোড করার জন্য বলা হবে। রাজনৈতিক দলগুলো কী করছে জনগনের সেটা জানার অধিকার রয়েছে। আমরা অভিযোগ করবো।’’
এছাড়া যে সাত দল নির্বাচনি ব্যয় জমা দেয়নি, তাদের কী করা হবে, জানতে চাইলে রহমানেল মাছউদ বলেন, ‘‘সাত দলকে আমরা শোকজ করেছি। তাদের ইলেকশন এক্সপেন্সেস একাউন্টস জমা দিতে বলেছি। এরপরেও যদি জমা না দেয়, তাহলে আমরা বিষয়টি বিবেচনায় নেবো।’’
এসএন/পিডিকে