হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে গতকাল সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানিয়েছিলেন, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।
এদিকে মুক্তি পেয়ে মাহদী হাসান বলেন, নতুন বাংলাদেশে হাসিনা স্টাইলে যদি আমাদেরকে তুলে নেওয়া হয়, এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না।