১৫ রানে বাংলাদেশের নেই ৩ উইকেট, বৃষ্টির হানায় খেলা বন্ধ

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২৭৪/১০ (৪৭.৩ ওভারে)
বাংলাদেশ: ২৩/৩ (৬.৩ ওভারে)

১৫ রানে বাংলাদেশের নেই ৩ উইকেট, বৃষ্টির হানায় খেলা বন্ধ 
পাকিস্তানের ছুড়ে দেওয়া ২৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪.৩ ওভারে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে দলীয় ১৩ রানের মাথায় তানজিদ হাসান তামিম শাহিন আফ্রিদির বলে আউট হন ব্যক্তিগত ১ রানে। এরপর একই রানে সাইফ হাসান ব্যক্তিগত ১২ রানে সাজঘরে ফেরেন মোহাম্মদ ওয়াসিমের শিকার হয়ে। নাজমুল হোসেন শান্ত ২ বল খেলে কোনো রান না করেই শাহিনের বলে বোল্ড হন দলীয় ১৫ রানের মাথায়। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। ৬.৩ ওবারে তোলেন ২৭ রান। কিন্তু এরপরই ঝড়ো বাতাস, বজ্রপাতের কারণে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটে বন্ধ হয় খেলা।

বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২৭৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জিতে সিরিজ জয় নিশ্চিত করতে বাংলাদেশকে করতে হবে ২৭৫ রান।

ব্যাট হাতে পাকিস্তানের মাআজ সাদাকাত করেন সর্বোচ্চ ৭৫ রান। সালমান আলী আগার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান। রিজওয়ান করেন ৪৪ রান। ৩১টি রান আসে সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে।

বল হাতে মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ২ মেডেনসহ ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন। রিশাদ হোসেন ৯.২ ওভারে ৫৬ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন তাসকিন, মোস্তাফিজ ও নাহিদ রানা।

১০৯ রানের জুটি গড়ে সাজঘরে আগা-রিজওয়ান
চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে বড় করছিলেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। কিন্তু দলীয় ২৩১ রানের মাথায় দুই বলের ব্যবধানে বিদায় নেন দুইজনই। মিরাজের করা ৩৯তম ওভারের চতুর্থ বলে  আগা রান আউট হন। ৬২ বেলে ৭টি চার ও ২ ছক্কায় ৬৪ রান করে যান তিনি। ষষ্ঠ বলে ডিপ মিডউইকেটে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন রিজওয়ান। ৫টি চারে ৪৪ রান করেন তিনি। ব্যাট করছেন আব্দুল সামাদ ও হুসাইন তালাত। ৪০ ওভার শেষে পাকিস্তানের রান ৫ উইকেটে ২৩৫।

আগা-রিজওয়ানে ২০০ পেরিয়ে পাকিস্তান
১২২ রানের মাথায় তৃতীয় উইকেট হারানোর পর পাকিস্তানের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। তাদের দুজনের ব্যাটে ভর করে ৩৪ ওভারেই ২০০ রান পেরিয়ে গেছে পাকিস্তান। ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২০২ রান। আগা ৪৮ ও রিজওয়ান ৩১ রানে ব্যাট করছেন।

আগা-রিজওয়ানের ব্যাটে দেড়শ পেরিয়ে পাকিস্তান
দারুণ সূচনার পর দ্রুত তিনটি উইকেট হারায় পাকিস্তান। ১২২ রানের মাথায় তৃতীয় উইকেট হারানোর পর হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। তাদের দুজনের ব্যাটে ভর করে ২৯ ওভারে ১৬৩ রান পর্যন্ত গিয়েছে পাকিস্তান। আগা ২৬ ও রিজওয়ান ১৬ রানে অপরাজিত আছেন।

দারুণ সূচনার পর তিন উইকেট হারাল পাকিস্তান
টস হেরে ব্যাট করতে নেমে সূচনাটা দারুণ করেছিল পাকিস্তান। ১২.৫ ওভারে বিনা উইকেটে তারা তুলে ফেলেছিল ১০৩ রান। এই রানের মাথায় মেহেদী হাসান মিরাজ এসে মারকুটে ব্যাটসম্যান মাআজ সাদাকাতকে আউট করে ব্রেক থ্রু এনে দেন। সাদাকাত ৪৬ বলে ৬টি চার ও ৫ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলে যান। এরপর ১৮তম ওভারের চতুর্থ বলে তাসকিন আহমেদ ফারহানকে আউট করে দ্বিতীয় আঘাত করেন। ফারহান ২ চারে ৩১ রান করে যান। ২০তম ওভারের তৃতীয় বলে নাহিদ রানা শ্যামল হুসাইনকে আউট করে তৃতীয় আঘাত করেন। শ্যামল ৬ রানের বেশি করতে পারেননি। তাতে ২০ ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ায ৩ উইকেটে ১২৩।

সাদাকাতের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের উড়ন্ত সূচনা

বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ১৮ রান করা মাআজ সাদাকাত আজ ৩১ বলে ফিফটি করেছেন। এ রিপোর্ট লেখার সময় ৩৫ বলে ৬৩ রানে ব্যাট করছেন। তার সঙ্গে ২৬ বলে ১৫ রানে ব্যাট করছেন সাহিবজাদা ফারহান। সাদাকাতের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। ১০ ওভারে সংগ্রহ করেছে ৮৫ রান বিনা উইকেটে।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ শুক্রবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তান সিরিজ হার এড়াতে টস হেরে ব্যাটিং করবে। খেলাটি শুরু হবে দুপুর সোয়া দুইটায়।

বাংলাদেশ আজ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও সাফল্য পেতে চান মিরাজ। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি জানিয়েছেন তার ব্যাটসম্যানরা আগের ম্যাচে কার ভুল সম্পর্কে অবগত আছেন। তারা সেই একই ভুল এই ম্যাচে করতে চায় না। তাদের দলে একটি পরিবর্তন আনা হয়েছে। আবরার আহমেদের পরিবর্তে আজ খেলবেন হারিস রউফ।

বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ:
শাহিবজাদা ফারহান, মাআজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হোসেন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ। 

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *