১৩ মে থেকে ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চলতি মাসের ১৩ তারিখ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠকের সিদ্ধান্ত থেকে জানা গেছে, ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ তারিখ থেকে। চলতি মাসের ১৩ তারিখে বিক্রি হবে ২৩ মে এর টিকিট। অপরদিকে ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। পরদিন ১৫ মে মিলবে ২৫ মের টিকিট। এভাবে ১৬ মে পাওয়া যাবে ২৬ মের টিকিট। এরপর ১৭ মে টিকিট পাওয়া যাবে ২৭ মের টিকিট।

ফিরতি টিকিট মিলবে ২১ মে থেকে। ওই দিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট। ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট। আর ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ের নির্দেশনায় বলা হয়, একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন।

ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করতে হবে।

ঈদের ফেরত যাত্রার টিকিট উল্লিখিত তারিখ অনুযায়ী যথারীতি সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *