হাসপাতালে ভর্তি হারুন কিসিঞ্জার

জনপ্রিয় অভিনেতার সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন সহশিল্পী শামীম হোসেন। এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের প্রিয় অভিনেতা, ৯০ দশকের সেই পরিচিত মুখ হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন। আমিন।’

চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা চলছে এবং সাড়া পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে নব্বই দশকে পরিচিতি পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি একাধিক প্রযোজনাতেও তাকে দেখা গেছে। দীর্ঘদিন অনিয়মিত থাকলেও তার সংলাপ ও অভিনয়ের ধরন এখনো দর্শকদের স্মৃতিতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *