স্বৈরাচার বিতাড়িত হলেও দোসররা এখনও সক্রিয়: গয়েশ্বর চন্দ্র

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারাই বিভিন্ন স্থানে নাশকতা করছে। তাদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রশাসনের উচিত নাশকতাকারীদের বিচারের মুখোমুখি করা।’ 

তিনি জানান, বর্তমান সরকার শুধু পরিকল্পনা করে বসে নেই। প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ সংগ্রাম করে দেশ এগিয়ে নিচ্ছে। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে। 

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *